সোমবার, ০৫:৩০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু, মৃত্যু সনদে পুরুষের নাম গৌরনদীর লিজার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, হাসপাতালের বক্তব্য নিয়ে ধোঁয়াশা  গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়ল ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে যে পাঁচ আমল ব্যক্তিত্ব গঠনে সহায়ক

মালয়েশিয়ায় গো-কেএল ফ্রি বাসে চড়তে ভাড়া গুনতে হবে বিদেশিদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৬ বার পঠিত

কুয়ালালামপুর, বুকিত বিনতাং ও চায়না টাউন অঞ্চলের জনসাধারণের দ্রুত যাতায়াতের জন্য গো-কেএল নামে ফ্রি সিটি বাস পরিষেবা চালু রয়েছে।

 
২০১২ সালের ৩১ আগস্ট মালয়েশিয়ার ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন (এসপিএডি) বিনামূল্যে এই পরিষেবাটি চালু করে। উদ্দেশ্য, দেশ-বিদেশের যাত্রীরা যেন বিনামূল্যে কুয়ালালামপুর ঘুরে দেখতে পারেন।
 
কিন্তু সোমবার (১৮ ডিসেম্বর) হঠাতই কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এক ঘোষণায় জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে গো-কেএল বাস সার্ভিসে বিদেশিদের কাছ থেকে প্রতি ট্রিপে ১ রিঙ্গিত করে ভাড়া নেয়া হবে। গ্রিন, পার্পল, রেড ও ব্লু  এই চারটি রঙের গো-কেএল বাস রুটে পর্যায়ক্রমে এই ভাড়া কার্যকর করা হবে।
 
 
ডিবিকেএল আরও জানিয়েছে, রুট ০১ (সবুজ), রুট ০২ (বেগুনি), রুট ০৩ (লাল) এবং রুট ০৪ (নীল) এই চারটি রুটে পর্যায়ক্রমে এই ভাড়া কার্যকর করা হবে। 
 
তবে লেনদেন হবে ক্যাশলেস অর্থাৎ এতে কোনো কাগজের নোট ব্যবহার হবে না। যেমন টাচএনগো কার্ড, কিউআর কোড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হবে। ১২ বছর বা তার কম বয়সী শিশুরা বিনামূল্যে ভ্রমন করতে পারবে।
 
এদিকে মালয়েশিয়ার নাগরিকরা যারা টাচএনগো ফিচারসহ মাইকাড ব্যবহার করেন তাদের বিনামূল্যে সেবা উপভোগ করতে মাইকাড নিবন্ধন করতে হবে।
  
ডিবিকেএল জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে কেএলসিসি বাস টার্মিনাল, তিতিওয়াংসা (পেকেলিলিং) টার্মিনাল এবং পাসার সেনি টার্মিনালে সকাল ৭টা থেকে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশন কাউন্টার স্থাপন করা হয়েছে।
 
ডিবিকেএল কর্মকর্তারাও নির্বাচিত গো-কেএল বাসগুলোতে অবস্থান করবেন এবং মিনারা ডিবিকেএল ১ এর লবিতে নিয়মিত রেজিস্ট্রেশন কাউন্টারও ৬ ডিসেম্বর থেকে প্রতি বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com