বুধবার, ০৪:০৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে চলতি মাসেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামই হচ্ছেন নতুন এই দলের প্রধান। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবজমিন।

গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কি-না তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে।

তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com