মঙ্গলবার, ০৫:৪০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুতবিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

হামলার সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানালেও ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দেরিতে পৌঁছায় অভিযোগ তুলে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানান। এ ছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে খুনি ও ফ্যাসিবাদীদের দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান বক্তারা। তাদের দাবি, ফ্যাসিস্টদের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করতে হবে। ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে। পরে দুপুরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, গাজীপুর মহানগরের গাছা থানা ইউনিটের সদস্য মাস্টার আনিসুর রহমান, কালিয়াকৈর ইউনিটের সদস্য সুমন বারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com