বৃহস্পতিবার, ১১:০১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও একটি পিকআপসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলো, গৌরনদীর পিঙ্গলাকাঠি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আল আমিন (৩৭), যশোরের কোতয়ালী থানাধীন আশ্রমরোড শংকরপুর এলাকার মৃত আনোয়ারুল ইসলাম আনারের ছেলে রিয়াজ হোসেন হৃদয় (৩০), একই এলাকার মৃত লোকমান হাওলাদারের ছেলে ইয়াছিন আরাফাত (২৭), বরিশাল বন্দর থানার কাউয়ারচর এলাকার মৃত আশরাফ আলী খানের ছেলে আসাদুজ্জামান তুহিন খান (৪৮) ও তার সহোদর জীবন খান (৩৬)।

ওসি জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার জনৈক জিন্নাত আলী হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে থানার টহল পুলিশ অভিযান চালায়। এ সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্টো ন-১২-২২০৬) ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ‘অভিযানের সময় রাজিব হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com