বুধবার, ০৯:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চালকের চোখে ঘুম, কক্সবাজারে যাওয়ার পথে মাইক্রোবাসের ২ যাত্রী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে মাইক্রোবাস। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ আরও একজন।

আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৬২) ও ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রহিমা বেগম (৬০)।

আহতদের মধ্যে মাইক্রোবাসের যাত্রী মুন্সিগঞ্জের বাসিন্দা কাজী রিয়াদ (৩৪) নাম জানা গেছে। তবে মাইক্রোবাসের চালকের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আনোয়ার হোসেন তার পরিবারের সদস্য ও স্বজনসহ ৭-৮ জনকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। ঢাকার নাজিরা বাজার থেকে তারা ভাড়া করা মাইক্রোবাসটিতে ওঠেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে দুর্ঘটনা ঘটলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনোয়ারের। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম মারা যান।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন মাইক্রোবাসের চালক। এ কারণে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পৌঁছার পর দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com