শনিবার, ০৮:০৯ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

মারা গেল পদ্মা-সেতু, বেঁচে রইল স্বপ্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে একসাথে জন্ম নেয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামের শিশুর মধ্যে পদ্মার মৃত্যুর একদিনের মাথায় মারা গেছে সেতু। তবে সুস্থ আছে স্বপ্ন নামের অপর শিশুটি।

শিশুদের বাবা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জন্মের ছয়দিন পর গত শনিবার পদ্মা নামের শিশুটি মারা যায়। এর একদিন পর রোববার রাতে সেতু নামের শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে রইলো শুধুই স্বপ্ন।

জানা গেছে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিটি হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিনা বেগম। তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com