শুক্রবার, ০১:৩২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

৭১ যদি দেখতাম, রাজাকার হয়ে যেতাম: আজহারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পঠিত

আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। ৭১ যদি দেখতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি।

শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারি বলেন, ‘পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো।’

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মনোমত হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।

তিনি আরও বলেন, আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com