বুধবার, ১২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গৌরনদীর বিল্বগ্রাম বাজারে মাদক-সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মাদক কারবারিদের অপ-তৎপরতায় অতিষ্ঠ হয়ে বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে সোমবার বিকেলে বাজার এলাকায় মাদক-সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
বিল্বগ্রাম বাজার ম্যানেজমেন্ট কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার বাদ আছর বিল্বগ্রাম বাজার চত্বরে ওই সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো বাজার এলাকা প্রদক্ষিন করে।
বিল্বগ্রাম বাজার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোনাসেফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো, মনির হোসেন মাষ্টার, প্রাথমিক শিক্ষক এস,এম জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ মিজান সরদার, ব্যবসায়ী মামুন মৃধা, শাহীন মৃধা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক কারবারিদের অপ-তৎপরতায় অতিষ্ট হয়ে এলাকার কয়েকজন সাহসী যুবক মিলে সম্প্রতি সোহেল হাওলাদার নামের এক মাদক কারবারিকে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই মাদক কারবারির সহযোগীরা এখন প্রতিবাদি যুবকদের নামে অপ-প্রচার চালাচ্ছে। একই সাথে তারা ওই মাদক কারবারিকে উত্তম-মাধ্যমের বিষয়টি আড়াল করে রেখে মাদক কারবারি সোহেলকে এলাকার সাধারন যুবক সাজিয়ে তার উপর হামলার অভিযোগ এনে প্রতিবাদি যুবকদের নামে হয়রানী মুলক মিথ্যা মামলা দায়েরের পায়তারা করছে।
এ ঘটনায় ফুসে উঠেছে বাজারের সাধারন ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা এলাকার মাদক কারবারি ও তাদের সহযোগী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com