বৃহস্পতিবার, ০৪:৪৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

নতুন মামলায় গ্রেফতার দীপু পলক মেনন ও আনিসুলসহ ১৬ জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

ডা. দীপু মনি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলকসহ ১৬ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার আদালতে তাদের নতুন করে গ্রেফতার দেখানো হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে যাত্রাবাড়ী থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার চারটি ও মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। একই থানার ৫টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে।

যাত্রাবাড়ী থানার সাতটি, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। যাত্রাবাড়ী থানার দুইটি এবং সূত্রাপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। আদাবর থানার মামলায় নতুন করে গ্রেফতার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার ছয়টি, মোহাম্মদপুর থানার দুইটি, সূত্রাপুর থানার দুইটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক আইজিপি শহীদুল হকও।

এ ছাড়াও গ্রেফতার দেখানো হয়েছে, সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চৌধুরী জাহাঙ্গীর আলম, নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাব্বির আহমেদ স্বপন, মো. জুলহাস ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকেও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com