রবিবার, ০২:৩২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের শপথ আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার পঠিত

ওয়াশিংটন পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার সেখানেই তার শপথের অনুষ্ঠান হবে। স্থানীয় সময় দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এরপর সেখানেই প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেয়ার কথা রয়েছে। তার এ ভাষণের প্রতিপাদ্য হবে ‘ঐক্য ও শক্তি’।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ শেষে আজই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প।

আজ ট্রাম্পের শপথ নেয়ার দিন ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ ঠাণ্ডা পড়তে পারে; আবহাওয়ার এমন পূর্ভাবাস থাকায় এরই মধ্যে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কংগ্রেসের ভেতরে দেয়ালঘেরা হলঘরে নিয়ে যাওয়া হয়েছে।

এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, শপথ নেয়ার পর ভাষণে ‘ন্যায্যতা’ শব্দটির ওপরও জোর দেয়া হবে। সমর্থকরা অভিষেক অনুষ্ঠান দেখতে পারবেন ক্যাপিটাল ওয়ান এরেনার ভেতর বড় পর্দায়, জানিয়েছেন ট্রাম্প।

এ ক্যাপিটাল ওয়ান এরেনা হচ্ছে প্রফেশনাল বাস্কেটবল ও হকি ভেন্যু, যার ধারণক্ষমতা মাত্র ২০ হাজার। অভিষেকের পর পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউজ পর্যন্ত মার্চিং ব্যান্ড ও অন্যান্য দলকে নিয়ে শোভাযাত্রা হওয়ার কথা, তাও এ স্পোর্টস ভেন্যুতে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র : এনবিসি ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com