বৃহস্পতিবার, ১১:৪৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে হাজারো মানুষের বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন। তবে ট্রাম্পের অভিষেকের আগে হাজার হাজার মানুষ ওয়াশিংটনে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ওয়াশিংটন ডিসিতেই নয়, পুরো দেশজুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিবিসি বলছে, ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা শনিবারই শুরু হয়েছে।

বিক্ষোভ আয়োজকদের হিসাবমতে, এই পদযাত্রায় ৫০ হাজার পর্যন্ত মানুষ যোগ দিতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ২৫ হাজার হতে পারে।

জানা যায়, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নিয়েছেন বিক্ষোভের আয়োজকরা। তার মধ্যে আছে, জলবায়ু সংকট, অভিবাসন, নারী অধিকারসহ আরও নানা বিষয়।

সমাবেশ

আয়োজকরা বলছেন, সবাই মিলে ‘ট্রাম্পইজম’ (ট্রাম্পের ভাবাদর্শ) মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল বিষয়।

বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি’র লিংকন মেমোরিয়ালের দিকে পদযাত্রা শুরু হয়ে গেছে। তিনটি স্থান থেকে পদযাত্রা করে মানুষ সেখানে জড়ো হচ্ছে। এতে ধীরে ধীরে বাড়ছে মানুষের সংখ্যা।

পদযাত্রায় যোগ দেওয়া এক নারী বলেন, মানুষ এখনও ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন বোধ করবে বলেই তিনি আশা করেন।

তিনি বলেছেন, ট্রাম্পের এবারের প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়ে আরও অনেক বেশি। কারণ, ট্রাম্প এবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। ধনকুবের শ্রেণির মানুষকে তার পাশে পেয়েছেন। এই নারী আরও বলেন, আমরা এখনও এখানে আছি, আমরা প্রতিহত করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com