বুধবার, ১২:২১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না: নৌ উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু স্থানে সংস্কার করতে হবে। হয়তো আমরা আর বেশি দিন নেই কিন্তু চোরদের নির্বাচিত করবেন না।

গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। দুর্নীতি যেন তাদের রক্তের সঙ্গে মিশে গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) ভোলার মনপরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন  লঞ্চঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মনপুরা রামনওয়াজ লঞ্চ ঘাট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনার সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা  দেশের বাইরে  পাচার হয়ে গেছে, এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে  ওদের রক্তের সঙ্গে মিশে গেছে।

বর্তমানে  ১০০ টাকা জিনিস ২০০ -৩০০ টাকায় কিনতে  হয়। এখন  আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওসান কবির হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com