বৃহস্পতিবার, ০৪:৫৩ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু খুন  হত্যা মামলা দায়ের ॥ ২ নারীসহ গ্রেফতার-৪

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
বরিশালের গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) খুন হওয়ার ঘটনায় ২ নারী ও ১ ইউপি সদস্যসহ ৬ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯/১০জনকে আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান শিকদার বাদি হয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে এ হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত ২ নারী ও স্থানীয় ইউপি সদস্যসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়টি গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু সাফওয়ান শিকদার (৫) হত্যা মামলার এজাহারভূক্ত আসামি একই বাড়ির রোমান চৌধুরী, তার স্ত্রী আখি বেগম, বোন রাবিনা বেগম ওরফে লাবিনা বেগম ও শরিকল ইউপির সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ২ নারীসহ ওই ৪ আসামিকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই চার আসামিাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব আলম। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি ইউনুস মিয়া।উল্লেখ্য, ঢাকা থেকে দাদা বাড়ি উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘন্টা পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে একই গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে রাস্তার ঢাল থেকে শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com