রবিবার, ০৩:২৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ফের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

ফের নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে রাশিয়ার সরকারি সংস্থা, কোম্পানি ও রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশনও।

নতুন এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গতকাল বুধবার মার্কিন অর্থ বিভাগ তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে। খবর তাসের।

জানা গেছে, ট্যাকটিক্যাল মিসাইল করপোরেশন, বার্নাল্ট্রান্সম্যাশ, মোটোভিলিখা প্ল্যান্ট এবং ভোন্টর্গ কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। এছাড়াও রাশিয়া, তুরস্ক এবং জার্মানির ১৬ জন নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ।

এর আগে, গত ১১ জানুয়ারি জ্বালানি থেকে আয় কমাতে রুশ জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করে বাইডেন প্রশাসন।

১৮০টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করে মার্কিন অর্থ বিভাগ। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। রুশ ওই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন হোয়াইট হাউজে আছেন জো বাইডেন। তার সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com