বৃহস্পতিবার, ০১:১০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, চেয়ারম্যান প্রার্থী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের ওপর হামলা হয়েছে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন ও দুজন পুলিশ সদস্য আহত হন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক জানান, আগামী ২৭ জুলাই নবীনগর কাইতলা উত্তর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের আচরণবিধির বিষয়ে দুইজন পুলিশ সদস্য নিয়ে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। নোয়াগাঁও গ্রামে টেলিফোন প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের সমর্থনে সমাবেশ চলছিল। এ সময় প্রার্থীর সমর্থকরা হামলা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com