রবিবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

সৌদি আরবে আকস্মিক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মরুর দেশ সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যার।বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগামীকাল রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জেদ্দা শহর এবং এর আশেপাশের এলাকাসহ মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বদর প্রদেশের আল-শাফিয়ায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে মদিনার মসজিদে নববীর কেন্দ্রীয় হারাম এলাকায়, যেখানে ৩৬.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া কুবা মসজিদের কাছে ২৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে এনসিএম জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলও ব্যাপক বন্যায় ডুবে গেছে। এ ছাড়া রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের জনগণকে বন্যার ঝুঁকি এড়াতে সরকার নির্দেশিত সব নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের দুর্যোগ মোকাবিলা দপ্তর ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারকাজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জনগণকে নিচু এলাকা ও বন্যার ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com