রবিবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘুষের মামলায় ‘নিঃশর্ত খালাস’ পেলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ঘুষের মামলায় নিঃশর্ত খালাস পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার বিরুদ্ধে পর্ন সিনেমার এক অভিনেত্রীকে ঘুষ দেওয়ার মামলায় মুক্তি দিয়ে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। এই রায়ে জেল ও জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আগেই ধারণা করা হয়েছিল, জেল ও জরিমানা থেকে রেহাই পেতে পারেন ট্রাম্প। বিচারক শেষ পর্যন্ত সেই রায়ই দিলেন। মামলার রায় ঘোষণার সময় ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প তার আইনজীবীর পাশে বসে ছিলেন।

রায় ঘোষণার সময় বিচারক মারচান বলেন, ‘এটি সাধারণ কোনো মামলা ছিল না। এর ওপর অনেকের নজর ছিল। তবে আদালতের কাছে যেকোনো মামলাই সাধারণ।’

গত মে মাসে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য ঘুস দেওয়ার সঙ্গে সম্পর্কিত ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্পের আইনজীবী আদালতকে বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে অহেতুক অভিযোগগুলো দায়ের করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com