রবিবার, ০৪:৪৮ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

স্যাটেলাইট থেকে যেমন দেখাচ্ছে ক্যালিফোর্নিয়া

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস।উপগ্রহ চিত্রে উপর থেকে তোলা ক্যালিফর্নিয়ার দক্ষিণাঞ্চলে বিধ্বংসী আগুনের দৃশ্য দেখা যাচ্ছে। ক্যালিফর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক দপ্তর বৃহস্পতিবার বলেছে, লস অ্যাঞ্জেলেস এলাকায় পাঁচটি সক্রিয় দাবানল এ পর্যন্ত প্রায় ১১ হাজার হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে।

দাবানলের মোকাবিলায় সাহায্যের জন্য ফেডারেল অর্থ ও সম্পদ বরাদ্দ করতে ক্যালিফর্নিয়ার জন্য জরুরিকালীন ফেডারেল ঘোষণাপত্রে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরও দুইজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি-সহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়ি-সহ পাঁচ হাজার ৩০০ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ংকর দাবানল আগে কখনো হয়নি। তিনি জানিয়েছেন, জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেয়া হবে, যাতে তারা দাবানলের মোকিবিলা করতে পারে এবং পুনর্গঠনের কাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com