বুধবার, ০১:৫৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে আওয়ামী লীগ নেতার হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীবকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর গোরস্থান রোড কাসেমাবাদ দরবারের সামনে রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর এ ঘটনা ঘটে। রাজীব সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন রাজীব। এ সময় অস্ত্রধারী দুই যুবক আকস্মিক পেছন থেকে এসে এলোপাথাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেন। কুপিয়ে জখম করার সিসি ক্যামেরার ফুটেজ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আহত রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে নির্মমভাবে কুপিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করেন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। দুজনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।রাজীবের দুই পা, হাত ও বুকে কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com