রবিবার, ০৪:৫০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

নিউইয়র্কের প্লেনের ল্যান্ডিং গিয়ারে মিলল ২ ব্যক্তির মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি প্লেনের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে আসা ফ্লাইটটির রুটিন পরিদর্শনের সময় এই মরদেহগুলো পাওয়া যায়।

বিমান সংস্থা জেট ব্লু জানিয়েছে, মরদেহগুলো প্লেনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে পাওয়া গেছে। এ ঘটনায় মৃত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে জেটব্লুর বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল সোমবার সন্ধ্যায় ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের একটি প্লেনের রুটিন পরিদর্শনের সময় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।’

কীভাবে ওই দুই ব্যক্তি প্লেনে প্রবেশ করেছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা এখন তদন্তাধীন বলেও জানিয়েছে বিমান সংস্থাটি। স্থানীয় ব্রোয়ার্ড শেরিফের অফিস এবং মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিছুদিন আগেও একই রকম আরেকটি ঘটনা ঘটেছিল ইউনাইটেড এয়ারলাইনসের ক্ষেত্রেও। গত ক্রিসমাস ইভে সংস্থাটির শিকাগো থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বগি থেকে একটি মরদেহ পাওয়া যায়।

বিমানের হুইল ওয়েল বা ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে থাকার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। সেখানে কম অক্সিজেন, তীব্র ঠাণ্ডা, পিষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এবং প্লেন চলাচলের সময় পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

নভেম্বরের আরেকটি ঘটনায় এক নারী নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে ডেলটা এয়ারলাইনসের একটি প্যারিসগামী বিমানে উঠে পড়েছিলেন। বিমানকর্মীরা পরে তাকে শনাক্ত করেন এবং ফ্রান্সে পৌঁছে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

মরদেহ উদ্ধারের ঘটনায় জেটব্লুর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এই ঘটনার প্রকৃত কারণ জানা যায়।’

ফোর্ট লডারডেল বিমানবন্দর এবং ব্রোয়ার্ড শেরিফের অফিস এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে জেটব্লুর ফ্লাইটগুলো আজ মঙ্গলবার স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

দেরি করে ফ্লাইট পরিচালনার জন্য কয়েক দিন আগে জেটব্লু এয়ারলাইনসকে ২০ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ইউএসডিওটি)। সপ্তাহ পেরোনোর আগেই আবার শিরোনাম হলো বিমান সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com