রবিবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ছড়িয়ে পড়া দাবানলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২,৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে যায়। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে।

দাবানল দ্রুত ছড়াতে থাকায় এলাকার প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে দাবানলে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে।

বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, ১০ একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১২০০ একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করেছে। ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, ১৩ হাজার ভবন আগুনে পুড়ে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে।

দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন। কেউ স্থলভাগ থেকে, আবার কেউ উড়োজাহাজ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিপদমুক্ত নই।’

বাতাসের গতি আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

এমন সময়ে ওই অঞ্চলে দাবানল শুরু হলো, যখন কিনা সেখানে মৌসুমি সান্তা আনা বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, এটা ভয়াবহ ঝোড়ো বাতাসে রূপ নিতে পারে, যা এক দশকের মধ্যে দেখা যায়নি।

অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, বুধবার (৮ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একটি নতুন তুষারঝড় শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে, যা শনিবার পর্যন্ত ২০টিরও বেশি রাজ্যে শীতল আবহাওয়া বয়ে আনতে পারে। এসময় এমন কিছু এলাকায় তুষারপাত হতে পারে, যেখানে দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com