বুধবার, ০১:৫৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গৌরনদীতে ব্র্যাকের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের অবহিত করণ কর্মশালা

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে বরিশালের গৌরনদীতে বাস্তবায়নাধীন “আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (অক্টোবর ২০২৩-সেপ্টেম্বর ২০২৬) প্রকল্পের অবহিত করণ কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের বরিশাল জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদারের সভাপতিত্বে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার বিধান বাড়ৈ। এতে জানানো হয়, আমাদের দেশের ৭৯ লক্ষ এসএমই উদ্যোক্তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখছেন। কিন্তু সমস্যায় জর্জরিত এবং প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে বাংলাদেশের তরুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো টিকিয়ে রাখতে কারিগরি সহয়তা ও আর্থিক প্রনোদনা অত্যান্ত গুরুত্বপূর্ন। ফলে দেশের ১৬টি জেলার ২৪টি উপজেলায় কাতার ভিত্তিক দাতাসংস্থা সিলাটেক ব্র্যাকের মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচী ওই অবহিতকরণ কর্মশালাটির আয়োজন করে। কর্মশালার মাধ্যমে অংশগ্রহনকারীদের সকলকে প্রকল্পের প্রশিক্ষন, উদ্যোক্তা সৃষ্টির সুযোগ ও অন্যান্য বিষয় সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয়। সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, গনমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মোট ৪০ জন নারী-পুরুষ কর্মশালাটিতে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com