রবিবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

যুক্তরাষ্ট্র-কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত

পদত্যাগ করেও মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খোঁচা থেকে রেহাই পাচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গেল ৯ বছর ক্ষমতায় থাকার পর সোমবার (৬ জানুয়ারি) লিবারেল পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

এর কয়েক ঘণ্টা পরেই তার বিরুদ্ধে নতুন করে ট্রল যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কানাডাকে একীভূত করে ফেলা উচিত। এতে নিজেকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার দরকার পড়বে না কানাডার।

‘কানাডা হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য। আর প্রধানমন্ত্রী হবেন ‘গভর্নর জাস্টিন ট্রুডো’, ট্রাম্পের তাচ্ছিল্য।

মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট আরো বলেন, ‘ট্রুডো পদত্যাগ করেছেন, কারণ তিনি জানতেন যে কানাডাকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র যে ভর্তুকি দিত, সেটা বাতিল করা হবে। কানাডা সেটা আর পাবে না। দেশটির সাথে কোনো বাণিজ্যি ঘাটতিও মেনে নেবে না যুক্তরাষ্ট্র।’

আগে থেকেই সীমান্তবর্তী দেশ কানাডা ও মেক্সিকোর সাথে বাণিজ্য ঘাটতির বিরুদ্ধে সরব ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম এই প্রেসিডেন্ট। নিজের দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারে প্রতিযোগী দেশগুলোর পণ্যে রাজস্ব বাড়ানোর ওপরও জোর দেন। প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে রাখেন বিদেশী রাষ্ট্রগুলোর পণ্যে রাজস্ব বৃদ্ধি।

এর আগে গেল ১৮ ডিসেম্বর ট্রাম্প বলেন, ‘কানাডাকে ১০০ মিলিয়ন ডলার ভর্তুকি দেয় যুক্তরাষ্ট্র।’ কিন্তু ফ্যাক্টচেকাররা দাবি করেন, তার দেয়া এই তথ্য ভুল। কারণ মার্কিন সরকারের পররাষ্ট্র সহায়তা ওয়েবসাইট থেকে জানা গেছে, অন্তত ২০০১ সাল থেকে অর্থনৈতিক সহায়তা হিসেবে কোনো একক দেশ হিসেবে কানাডাকে ৩৫ দশমিক এক মিলিয়ন ডলারের বেশি অর্থ দেয়নি যুক্তরাষ্ট্র।

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর ট্রুডো বলেন, ‘দলীয় আন্তঃকোন্দলের বিষয়টি আমার কাছে এতোই পরিষ্কার যে আগামী নির্বাচনে লিবারেল মানদণ্ড আমি আর বহন করতে পারবো না।’

ট্রুডোকে খোঁচা দিয়ে সামাজিকমাধ্যম ট্রুথস্যোশালে ট্রাম্প আরো বলেন, ‘যদি কানাডা-যুক্তরাষ্ট্র একীভূত হয়ে যায়, তাহলে রাশিয়া ও চীনা জাহাজের হুমকি থেকে দুই দেশ অনেক নিরাপদ থাকতে পারবে।’
সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com