রবিবার, ০৫:৩৬ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

যুক্তরাষ্ট্রের রাজধানীতে উচ্চ পর্যায়ের ৩ অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

নববর্ষে নিউ অরলিন্সে হামলা ও লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণের পর ওয়াশিংটন ও তার আশপাশের এলাকাগুলোতে আইনপ্রয়োগকারী ও নিরাপত্তা অ্যাজেন্সিগুলো বাড়তি লোকবল মোতায়েন করেছে। রাজধানী ওয়াশিংটনে তিনটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার প্রথম অনুষ্ঠানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুমোদনের জন্য কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হবে। চার বছর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি এ বৈঠককে ঘিরেই এই ক্যাপিটাল ভবনে হওয়া বিক্ষোভ দাঙ্গায় পরিণত হয়েছিল।

মঙ্গলবার দ্বিতীয় অনুষ্ঠানটি শুরু হবে। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্য সেদিন শুরু হবে এবং বৃহস্পতিবার নাগাদ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

সর্বশেষ উচ্চ পর্যায়ের অনুষ্ঠানটি হলো ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ওয়াশিংটন ফিল্ড অফিসের স্পেশাল অ্যাজেন্ট ইন চার্জ ম্যাট ম্যাককুল শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘এ রকম এর আগে আর কখনোই হয়নি। ১৫ দিনের মধ্যে তিনটি (বিশেষ জাতীয় নিরাপত্তাবিষয়ক) অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।’

নিউ অরলিন্সের হামলা ও লাস ভেগাসের সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনাকে ঘিরে উদ্বেগ দেখা দিলেও নিরাপত্তা কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে ওয়াশিংটনের অনুষ্ঠানগুলো নিরাপদেই শেষ হবে।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) ওয়াশিংটন ফিল্ড অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনচার্জ ডেভিড স্যান্ডবার্গ বলেন, ‘আমরা এসব অনুষ্ঠানকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি দেখতে পাচ্ছি না।’

তবে আইন প্রয়োগকারী ও নিরাপত্তা অ্যাজেন্সিগুলো কোনো কিছুতে ছাড় দিচ্ছে না। তারা স্বীকার করছে, এ শহরসহ পুরো অঞ্চল এখন উচ্চমাত্রার হুমকি পরিস্থিতিতে রয়েছে।

সিক্রেট সার্ভিস শুক্রবার জানায়, তারা সারাদেশ থেকে অ্যাজেন্ট নিয়ে এসে লোকবল বাড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, তারা দেশের বিভিন্ন অংশ থেকে চার হাজার বাড়তি পুলিশ কর্মকর্তাকে ওয়াশিংটনে নিয়ে এসেছে।

রাজধানীর ন্যাশনাল গার্ড ব্যুরো নিশ্চিত করেছে, তারা বাড়তি সহায়তার অনুরোধ অনুমোদন করেছে। সংস্থাটি ৬ জানুয়ারির নির্বাচন অনুমোদন অনুষ্ঠানের জন্য ৫০০ রক্ষী ও রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য লিয়াজোঁ কর্মকর্তা মোতায়েন করবে।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ন্যাশনাল গার্ডের আরো সাত হাজার ৮০০ সেনা ও আকাশরক্ষী মোতায়েনের অনুরোধের বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।

জানা গেছে, ওয়াশিংটনের কিছু এলাকা ও ক্যাপিটাল ভবনের আশপাশের কিছু জায়গায় প্রতিবন্ধক ও বেড়া বসানোসহ আরো বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা ইতোমধ্যে চালু করা হয়েছে। আরো কিছু উদ্যোগ আগামীতে আসবে।

সূত্র : ভিওএ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com