শুক্রবার, ১২:২২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। এতে এরই মধ্যে দেশটির সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। এ নিয়ে ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ওয়াশিংটনে আজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ফক্স নিউজকে বলেছেন, বৈরী আবহাওয়া এই আয়োজনের পথে বাধা হবে না।

ঝড়ের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে বিশাল এই ঝড়।

বিবিসি বলছে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। ইতোমধ্যে দেশটিতে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এরই মধ্যে কানসাস ও মিজৌরির উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষারঝড়ের কারণে কয়েকশ বিদ্যালয় আজ বন্ধ থাকবে।

উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় ১ হাজার ৫০০ উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। এক দিনে আরও পাঁচ হাজারের বেশি উড়োজাহাজের চলাচলে বিলম্ব হয়েছে।

শুধু উড়োজাহাজ চলাচল নয়, বরং বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে সড়ক ও রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের জাতীয় রেল কর্তৃপক্ষ যাত্রা শুরুর আগে আবহাওয়া ও ট্রেন চলাচলের হালনাগাদ তথ্য জেনে নিতে অনুরোধ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com