সোমবার, ০৪:২১ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারিনি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু সময়ের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন।

দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে এটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ে না হয়, সে মন্তব্যও করেন তিনি।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com