রবিবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পঠিত

গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের সাত শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

শনিবার ভোরে গাজার আল-গোউলা নামে একটি পরিবারের বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো লাশ আছে কিনা তা জানার জন্য আশপাশের প্রতিবেশিরা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এই খবর জানিয়েছে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে নিহত শিশুদের লাশ।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

হামলার বিষয়ে জানতে ইসরাইলি সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।

হামলা সম্পর্কে আল- গোউলা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, বড় ধরনের বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছুই কেঁপে উঠেছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে পাঁচ নিরাপত্তা কর্মকর্তাও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে।

এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরো ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাতিসঙ্ঘের হিসাবে গাজায় এই পর্যন্ত প্রায় ১৭ হাজার শিশু প্রাণ হারিয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com