রবিবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

নিউ অরলিন্স সফরে যাচ্ছেন বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে নিউ অরলিন্স সফরে যাবেন। তিনি বর্ষবরণের অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে প্রেসিডেন্ট বাইডেন সেখানে যাবেন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল ‘বর্ষবরণের অনুষ্ঠানে মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রশাসনের সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলবেন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকারীদের ওপর সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।

খ্রিষ্টান ধর্মাবলম্বী মার্কিন ওই সেনা কর্মকর্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম রাখেন শামসুদ্দিন জব্বার। তিনি আইএসের সাথে সম্পৃক্ত ছিলেন। হামলার আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সাথে গুলি বিনিময়ে জব্বারও মারা যান।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই’র তদন্তে প্রমাণিত হয়েছে জব্বার একাই এই হামলা চালিয়েছে। তার সাথে অন্য কোনো সহযোগী ছিল না।

জব্বার অরলিন্স শহরে দু’টি বোমা ও পুঁতে রেখেছিলেন, যদিও বোমাগুলো বিস্ফেরিত হয়নি।

সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com