রবিবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণে সন্ত্রাসের যোগসূত্র নেই : এফবিআই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পঠিত

লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে সাইবার ট্রাক বিস্ফোরণে আত্মহত্যাকারী মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য ম্যাথিউ লিভলসবার্গার পিটিএসডিতে ভুগছিলেন।

তদন্তকারী দলের সদস্যরা শুক্রবার লাস ভেগাসে এক সংবাদ সম্মেলনে বলেছেন বিস্ফোরণের সাথে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।

পিটিএসডি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যা শারিরীক ও মানসিকভাবে আহত কোনো মানুষের মধ্যে দু’সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত থাকতে পারে।

ইউএস স্পেশাল ফোর্সের সদস্য ম্যাথিউ লিভলসবার্গার (৩৭) নববর্ষের দিন লাস ভেগাসে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের কাছে সাইবার ট্রাকের মধ্যে গুলি চালিয়ে আত্মহত্যা করে। ট্রাকটি পেট্রোল এবং আতশবাজিতে ভরা ছিল। গুলি চালানোর পর যা বিস্ফোরিত হয় এবং পাশের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচ ভেঙে পড়লে সাতজন আহত হয়।

তদন্তকারী দলের সদস্যরা সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এখনো লিভলসবার্গারের ব্যবহৃত ডিভাইসগুলো পরীক্ষা করে দেখছে। এই পর্যন্ত তার ফোনে তদন্তকারীরা দু‘টি চিঠি পেয়েছে। যেখানে লিভলসবার্গার জীবনের অন্যান্য সব জটিলতার সাথে নিজের জীবন কেড়ে নেয়াকেও একটা সমস্যা হিসাবে উল্লেখ করেছেন।

এফবিআইয়ের বিশেষ অ্যাজেন্ট স্পেন্সার ইভানস সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু ব্যক্তিগত এবং কিছু পারিবারিক ঘটনাপ্রবাহ লিভলসবার্গারকে আত্মহত্যায় প্ররোচিত করে থাকতে পারে।

সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com