শুক্রবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, দুদিনে নিহত ১৫০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সবশেষ গতকাল শুক্রবার দখলদার বাহিনীর হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন ফিলিস্তিনি।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই মিলছে না গাজার বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনোমতে সচল থাকা হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা।

সবশেষ শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াইদাসহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটি জুড়ে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। আগের দিন বৃহস্পতিবার নিহত হয়েছেন অন্তত ৭৭ জন ফিলিস্তিনি।

ইসরায়েলি বাহিনীর অবশ্য দাবি, হামাসের ৪০টি অবস্থানকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। বাসিন্দাদের ক্ষতি কমাতে চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের।

এদিকে গাজায় ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটি তাদের এক বিবৃতিতে বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরাইলি বাহিনী কর্তৃক আটক গাজার স্বাস্থ্যসেবা খাতকে ‘ধ্বংস’ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com