রবিবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় নাগরিকের মলত্যাগের ভাইরাল ছবিটি ভুয়া!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় অজয় মিশ্রের মলত্যাগের ছবিযুক্ত পোস্টটি ভুয়া। পোস্টটি শেয়ার করে ব্যবহারকারীরা লিখেছেন, ‘অজয় মিশ্র নিউ ইয়র্ক এয়ারপোর্টে প্রকাশ্যে মলত্যাগ করার জন্য ৮৫ ডলার জরিমানা দিয়েছেন। তিনি একজন আইটি বিশেষজ্ঞ এবং এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন।’

ফ্যাক্ট চেক তদন্তের সময় ডিএফআরএসি (DFRAC) দাবি করেন, এই তথ্যটি মিথ্যা। আমরা পোস্টটির সঙ্গে সম্পর্কিত বেশকিছু মিডিয়া প্রতিবেদন পেয়েছি। সিএনএ-এর একটি প্রতিবেদনে (যা ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত হয়) বলা হয়েছে, ভারতীয় নাগরিক রামু চিন্নারাসা (৩৭) পরিবেশগত জনস্বাস্থ্য (পাবলিক ক্লিনজিং) বিধিমালার অধীনে একটি পাবলিক স্থানে মলত্যাগের অভিযোগ স্বীকার করেছেন। আদালতে বলা হয়, রামু যিনি সিঙ্গাপুরে কর্মী ভিসায় ছিলেন। গত বছরের ২৯ অক্টোবর তিন বোতল শক্তিশালী মদ পান করেছিলেন।

এর পাশাপাশি, আমরা হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনও পেয়েছি যা ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘একজন ৩৭ বছর-বয়সী ভারতীয় নির্মাণকর্মী সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস শপিং মলের প্রবেশদ্বারের বাইরে মলত্যাগের জন্য ৪০০ ডলার  (প্রায় ২৫০০০ রুপি) জরিমানা দেন। রামু চিন্নারাসা ওই সময় আদালতে হাজির হন এবং পরিবেশগত জনস্বাস্থ্য বিধিমালার অধীনে অপরাধ স্বীকার করেন।’

ডিএফআরএসি-এর ফ্যাক্ট চেক থেকে স্পষ্ট যে ভাইরাল পোস্টে অজয় মিশ্র সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা মিথ্যা। যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, তা আসলে ভারতীয় নাগরিক রামু চিন্নারাসার সাথে যুক্ত, যিনি সিঙ্গাপুরে জরিমানা প্রদান করেছিলেন কিন্তু নিউ ইয়র্কে নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com