বুধবার, ০২:৫৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং অপরজন গুরুত্বর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে জেলার সদরের খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বান্দরবানের লামা উপজেলার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে ফিরোজ মিয়া (২০) এবং আহত ব্যক্তি গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজীর ছেলে রাকিব হোসেন।

পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরীর কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে আলুটিলার ২০ নম্বর এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান, সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা মোটামুটি ভালো। পরে পরীক্ষা-নিরীক্ষা করার পর আরো জানা যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পর ট্রাকচালক ও সহযোগী পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com