রবিবার, ০৬:২৮ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ইসরাইলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পঠিত

ইসরাইলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, আনাদোলু এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের বিতর্কিত নীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দুমাসেরও কম সময়ের মধ্যে এ ঘোষণা আসল।

টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তায় গ্যালান্ট বলেছেন, ‌‘যুদ্ধক্ষেত্রের মতো জনসেবার ক্ষেত্রেও মাঝেমধ্যে স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা ও লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেওয়া প্রয়োজন।’

নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন জানিয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ। তবে তা এখনো শেষ হয়নি।’

পদত্যাগ সত্ত্বেও লিকুদ পার্টির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গ্যালান্ট বলেন, ‘লিকুদের পথই আমার পথ।’

গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে গৃহীত একটি বিতর্কিত সরকারি পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানানোর পর গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু। এতে গণবিক্ষোভ শুরু হয় ও নেতানিয়াহু তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালান্ট, নেতানিয়াহু ও এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অবশ্য এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com