বুধবার, ১০:৪৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

শহীদ পরিবার ও আহত ২,২২৮ জন পেলেন ৪৮ কোটি টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীত স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ কোটি টাকা (৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা) বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহীদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে’।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।

প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com