শনিবার, ০৮:০৪ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নারী পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

পৃথক ঘটনায় মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত লাশ এবং মাগুরা পুলিশ লাইন্সে কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়ি থেকে লাবনী আক্তারের ওড়না পেঁচানো লাশ এবং মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি থেকে ফিরে আজ সকাল সাড়ে সাতটার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান।

নিহতের নাম মাহামুদুল হাসান (২৩)। তার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। নিহত মাহমুদুল হাসান দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।

অন্যদিকে, মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা বাড়িতে এসে খুলনা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুল হক বলেন, লাবনী ছুটিতে ছিলেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু সেটি এখনই বলা যাচ্ছে না।

লাশ দুটির ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com