রবিবার, ০৭:২১ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

তুরস্ক থেকে দেশে ফিরছেন হাজারো সিরীয় শরণার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে পাশ্ববর্তী তুরস্কে আশ্রয় নিয়েছেন লাখ লাখ শরণার্থী।আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী, এই সংখ্যা প্রায় ৩০ লাখ। তবে সিলিয়া বাশার আল-আসাদ সরকারের পতনের পর তুরস্ক থেকে দেশে ফিরতে শুরু করেছেন সিরীয় শরণার্থীরা। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩০ লক্ষ শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক সময়ে আসাদের পতনের পর এমন আশা দেখা দিয়েছে যে তুরস্ক এবং অন্যত্র সিরিয়ার যে সব শরণার্থী আছেন তারা হয়তো দেশে ফিরে যেতে পারবেন।

গতকাল শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসাদের পতনের পর প্রায় ৩১ হাজার সিরীয় দেশে ফিরে গেছেন।

শুক্রবার জাতিসংঘের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইউরোপের অর্থায়নে প্রায় ৫০টন চিকিত্সা সামগ্রী তুরস্কে বিমানে করে পাঠানো হয়েছে যেগুলি দুবাই হয়ে ৩১ ডিসেম্বর সিরিয়ায় পৌঁছাবে। তাদের লক্ষ্য হচ্ছে আসাদের অধীনে বিধ্বস্ত হয়ে পড়া স্বাস্থ্য পরিষেবাকে সহযোগিতা প্রদান করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com