রবিবার, ০৭:২২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পাকিস্তানের বিমান হামলায় ৪৬ আফগান নাগরিক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

পাকিস্তানের বিমান হামলায় ৪৬ আফগান নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানান।

জবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী পাকতিকা প্রদেশের বার্মাল জেলার চারটি জায়গায় বোমা হামলা চালিয়েছে। এতে মোট ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ছিল শিশু ও নারী।

এ সময় আরো ছয়জন আহত হয় বলেও জানান মুজাহিদ।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে। সেখানে তারা এই হামলাকে বর্বরোচিত ও স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ইসলামী ইমারাত পাকিস্তানের এই কাপুরোষিত হামলার জবাব দেবে। কারণ, ইমারত সরকার তার ভূখণ্ড এবং সার্বভৌমত্বের প্রতিরক্ষাকে তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলেছে। ইসলামাবাদ দাবি করছে, উগ্রবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে নিয়মিত হামলা চালাচ্ছে। এর জন্য তারা কাবুলের তালেবান সরকারকে অভিযোগ করেছে।

তবে তাদের ওই অভিযোগ কাবুল অস্বীকার করেছে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com