শুক্রবার, ০১:৪৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোরে মিনাস গেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩২ থেকে ৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে নেয়া হয়েছে।

বাসটি সাও পাওলো থেকে যাত্রা শুরু করে এবং এতে ৪৫ জন যাত্রী ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটির একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সাথে ধাক্কা লাগে। তবে গাড়ির তিন যাত্রী বেঁচে যান।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি রাজ্য সরকারের ‘পূর্ণ সক্রিয়তা’ নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।’
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com