রবিবার, ০৮:১১ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ১৬ সৈন্য নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার বন্দুকযুদ্ধে ১৬ সৈন্য এবং আট সন্ত্রাসী নিহত হয়েছে। দক্ষিণ ওজিরিস্তানে ২০-২১ ডিসেম্বর রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানায়, ২০-২১ ডিসেম্বর রাতে একদল সন্ত্রাসী উপজাতীয় জেলার মাকিন সাধারণ এলাকায় অবসিথত নিরাপত্তা বাহিনীর চেক পোস্টে হামলা চালানোর চেষ্টা করে।

এতে বলা হয়, সামরিক বাহিনী সফলভাবে এই চেষ্টা ব্যর্থ করে দেয়। হামলায় আটজন সন্ত্রাসী [খারিজ] নিহত হয়। আর তীব্র গুলি বিনিময়ের সময় ১৬ সৈন্য প্রাণ দেয়।

আইএসপিআর আরো জানায়, ওই এলাকায় শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এই হামলার জন্য দায়ীদের অবশ্যই পাকড়াও করা হবে।

এর আগে খাইবার জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বাধা দেয়ার সময় পাকিস্তান সেনাবাহিনীর এক সৈন্য নিহত এবং চার সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তান কয়েক মাস ধরে সন্ত্রাসীদের হামলার মুখে রয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়কালে ৩২৮টি ঘটনায় সামরিক, বেসামরিকসহ ৭২২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৬১৫ জন।

এসব হামলার প্রায় ৯৭ শতাংশ ঘটেছে খাইবার পাকতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এসব হামলার ৯২ শতাংশই সন্ত্রাস-সংশ্লিষ্ট।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com