রবিবার, ০৮:১২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলা প্রত্যাহার হচ্ছে না

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ঘুষ প্রদান ও ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির মামলা থেকে আপাতত মুক্তি মিলছে না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একজন বিচারক ট্রাম্পের আইনজীবীদের মামলা প্রত্যাহারের আবেদন বাতিল করে দিয়েছেন। খবর বিবিসির।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। ড্যানিয়েলসের হাতে ওই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখেন ট্রাম্প। এ-সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয় এবং গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে তাকে সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। গত ১১ জুলাই তার সাজা ঘোষণার তারিখও জানিয়েছিলেন আদালত। কিন্তু তার আগেই মার্কিন সুপ্রিমকোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন, সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়।

সুপ্রিমকোর্টের ওই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে হওয়া ঘুষ ও নথিপত্র জালিয়াতির মামলা বাতিল করার আবেদন করেছিলেন। আদালতের কাছে তাদের যুক্তি ছিল, সুপ্রিমকোর্টের আদেশের কারণে ট্রাম্প বিচারের আওতামুক্ত। তা ছাড়া ট্রাম্পই এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। যদি তার মাথার ওপর এ মামলা ঝুলে থাকে, তবে তার সরকার পরিচালনার কাজ বাধাগ্রস্ত হতে পারে।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথগ্রহণ করবেন। এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ছিল গত ২৬ নভেম্বর। কিন্তু গত ৫ নভেম্বরের ভোটে ট্রাম্প জিতে যাওয়ায় বিচারপতি হুয়ান মার্চান সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন।

নতুন আদেশে বিচারপতি মার্চান বলেন, ‘ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে এই মামলার বিচারকাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com