শুক্রবার, ০১:৫০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সিরিয়ার সদ্য দখল করা এলাকা থেকেও সরছে না ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

ইসরাইলি সৈন্যরা দীর্ঘ দিনের জন্য সিরিয়ার ভেতরে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার মাউন্ট হারমনের শীর্ষে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

এই প্রথমবারের মতো ইসরাইলের কোনো ক্ষমতাসীন নেতা সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করলেন। এসময় তার সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, আইডিএফ প্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি, শিন বেত প্রধান রনেন বাত, নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল উইরি গর্ডিন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে পালিয়ে যাওয়ার পর জাতিসঙ্ঘ তদারকিতে থাকা বাফার জোনে প্রবেশ করে ইসরাইলি বাহিনী। ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী স্থানটি বাফার জোন হিসেবে পরিচিত ছিল। ইসরাইল ওই সময় বলেছিল তারা বেশি দিন এই এলাকায় থাকবে না।

মাউন্ট হারমন থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক দেখা যায়। এই পর্বতের চূড়াই দাঁড়িয়ে নেতানিয়াহু ঘোষণা করেন, ইসরাইলের নিরাপত্তা দেবে, এমন আরেকটি ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরাইল এখানে অবস্থান করবে।

তিনি বলেন, ‘৫৩ বছর আগে আমার সৈন্যদের নিয়ে আমি সায়েরেত মাতকলে টহলে ছিলাম।’

তিনি বলেন, ‘এই স্থানটির পরিবর্তন হয়নি। একই জায়গা রয়ে গেছে। তবে ইসরাইলের নিরাপত্তার গুরুত্ব বুঝে গত কয়েক বছরে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তার সর্বোত্তম নিশ্চয়তা দেবে, এমন ব্যবস্থা ইসরাইল করবে।

সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com