বৃহস্পতিবার, ০১:২৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন  বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

আজ সোমবার রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন পার্থ।

বিজেপির চেয়ারম্যান বলেন, ‘কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই, ইউনূস সাহেব আপনাকে ও আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের কিছু উপদেষ্টার কিছু কথাবার্তায় তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, মনে হয় এই আন্দোলন শুধু তাদেরই আন্দোলন।’

উপদেষ্টাদের উদ্দেশে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমার ভাইয়েরা, তোমরা আমার চেয়ে বয়সে ছোট। সরকার নামানো আর সরকার চালানো এককথা নয়। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো ১০ বলে ২০ রান করেছ, কিন্তু ১৮০ রান বাংলাদেশের মানুষ করেছে ১৭ বছরে। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয়, তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে যে, তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, নির্বাচন করো। কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না।’

হুঁশিয়ারি দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দেয়নি। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে, তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছ। সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু ১৭ বছরে মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের মাথা খারাপ হতে ১৭ মিনিট সময় লাগবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com