বৃহস্পতিবার, ০১:৩০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সাংবাদিকদের জন্য বিপজ্জনক স্থান গাজা, তালিকায় আছে বাংলাদেশও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
ছবি : রিপোর্টার্স উইদাউট বর্ডারস
বিশ্বের সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় ৫৪ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন পাঁচজন সাংবাদিক।

এতে আরো বলা হয়, সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৪ সালে মোট নিহত সাংবাদিকদের ৩০ শতাংশই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে দখলকৃত গাজা উপত্যকায় নিহত হয়েছেন। ২০২৩ সালে অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে ১৪৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ৩৫ জন সাংবাদিককে সংবাদ সংগ্রহের সময় হত্যা করা হয়।

গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি। প্রতিবেদনে এই হত্যাযজ্ঞকে ‘নজিরবিহীন রক্তস্নান’ হিসেবে অভিহিত করা হয়।আরএসএফের প্রতিবেদন মতে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিনের পরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

তালিকার পরের নাম দুইটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন।৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

নতুন করে এই তালিকায় এ বছর চারজন অন্তর্ভুক্ত হয়েছেন।২০২৩ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিককে আটক করেছে ইসরায়েল। দেশটি সাংবাদিকদের জন্য তৃতীয় বৃহত্তম জেলখানায় পরিণত হয়েছে। বর্তমানে চীনে সবচেয়ে বেশি ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন, ইসরায়েলে ৪১ জন এবং বেলারুশে আটক রয়েছেন ৪০ সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com