বুধবার, ০৬:৫২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গৌরনদীতে ১৪ কেজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার রাতে উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১৪ কেজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়ার তত্বাবধানে থানার এসআই মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাসষ্ট্যান্ড এলাকার বটতলায় মহাসড়কের ওপর থেকে একটি লাল রংয়ের লাগেজ ভর্তি ১৪ কেজী গাঁজাসহ মোঃ দুলাল মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এরপর গ্রেফতারকৃত দুলাল মোল্লার দেয়া স্বীকারোক্তি মতে থানা পুলিশের ওই চৌকস অফিসার তার ফোর্সসহ সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে একই মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাসষ্ট্যান্ডের বাস কাউন্টারের সামনে থেকে তারা দুলাল মোল্লার সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ বেল্লাল হোসেন (৪২)কে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মোল্লার বাড়ি পাশর্^বর্তি মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসান চর গ্রামে। সে ওই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে। তার সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ বেল্লাল হোসেনের বাড়ি পাশ^বর্তি বাবুগঞ্জ উপজেলার লোহারিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত কালু বেপারীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, ১৪ কেজী গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মোল্লা বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় হলেও সে গাজীপুরে থাকে। দুলাল মোল্লা গাজীপুর জেলার গাছা উপজেলার খাইলকৈর বাহার মার্কেট এলাকার বড়বাড়ীর জনৈক সাইফুলের ভাড়াটিয়া। সে গাঁজীপুর থেকে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ১৪ কেজী গাঁজার লাগেজটি বহন করে নিয়ে আসে। এ ঘটনায় এসআই মোঃ মজিবুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া ২ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com