শুক্রবার, ০১:০০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

নানা শ্রেনী পেশার মানুষের মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে সোমবার (৯ডিসেম্বর) বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানসহ নানা শ্রেনী-পেশার মানুষজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করে। এর পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে দুনীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার, এসএম জুলফিকার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, গৌরনদী উপজেলা রিপোর্টূার্র্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com