রবিবার, ০৯:০২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

বাশার আল আসাদ কোথায়, জানাল রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সশস্ত্র বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।তবে তিনি কোথায় আছেন তা নিয়ে কিছু জানা যাচ্ছে না। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছেন আসাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আজ রবিবার ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ। তবে দামেস্ক ছাড়লেও তিনি কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসাদ প্রেসিডেন্ট পদ পদত্যাগ করেছেন। সিরিয়ায় সংঘর্ষরত সবপক্ষের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তবে আসাদ এখন কোথায় আছে সে সম্পর্কে কিছু জানায়নি রাশিয়া।

রুশ মন্ত্রণালয় আরও জানায়, ‘বাশার আসাদ ও সিরিয়ার যুদ্ধরত পক্ষগুলোর কথার ওপর ভিত্তি করেই আসাদ নিজে পদত্যাগের সিদ্ধান্ত নেয় এবং দেশ ছেড়ে চলে যায়। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ব্যাপারেও নির্দেশনা দিয়ে গেছেন তিনি।’

তবে রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি বলেও জানিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com