বুধবার, ০৬:৫২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

“গৌরনদীতে ছাত্রদলের তিন দাবী পূরণে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম”

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত
“সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরনদী প্রতিষ্ঠা এবং বাসযোগ্য বাংলাদেশ” প্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ,উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়। আজ ৮ ডিসেম্বর সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয়, উপজেলা পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ দাবী করা হয়।
উল্লেখ্য, গত ১৫ বছরে সারা বাংলাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে বিএনপি,ছাত্রদল,যুবদল সহ গৌরনদীতে শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়। যার প্রধান খলনায়ক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সান্টু ও সুমন সহ –তাদের সহযোগী অস্ত্রধারীরা।
উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-বরিশাল হাইওয়ের গৌরনদী বাসস্টান্ড এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম। এছাড়া গৌরনদীকে মাদকের নরকভমিতে পরিণতকারীদের গ্রেপ্তার এবং ঢাকা -বরিশাল ব্যস্ততম মহাসড়কের জনাকীর্ণ জায়গা থেকে সকল বাস কাউন্টার সরিয়ে সরকারিভাবে স্থায়ী বাস টার্মিনাল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com