বৃহস্পতিবার, ০৩:০৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চাইলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল।গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ভবিষ্যতে এমন কিছু আর করবেন না। তিনি বলেছেন, আমি অনেক দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত মঙ্গলবার হঠাৎ করেই দেশটিতে সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেখানকার পার্লামেন্ট এর বিরুদ্ধে ভোট দেওয়ায় সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন ইউন। এনিয়ে দেশটিতে এক প্রকার রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ইয়ুন বলেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি খুবই দুঃখিত।’

প্রেসিডেন্টের এই ভাষণের পর ক্ষমতাসীন দল পিপিপির নেতা হ্যান ডং হুন জানিয়েছেন, ইউনের এখন স্বাভাবিক দায়িত্বপালন করে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘তাকে আগাম পদত্যাগ করতেই হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com