শুক্রবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে গৌরনদীতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

এস.এম জুলফিকার :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বুধবার বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলেক্ষে বুধবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার গৌরনদী উপজেলা কর্মকর্তা আলহাজ¦ মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি এ্যাডভোকেট ফাতিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, দৈনিক দিনকাল এর গৌরনদী প্রতিনিধি আমিনা আকতার সোমা।
বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, নারী সংগঠক হোসনেয়ারা বেগম, নারী শিক্ষার্থী শোভা আক্তার, মাকসুদা বেগম, রোকাইয়া মৌ, সুমাইয়া আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com