বুধবার, ০৭:৪৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। ওই সময় একটি সিএনজিও জব্দ করেছে অভিযান পরিচালনাকারী দল।

গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় খুরুশকুল ইউপির ৯ নং ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড হতে সাম্পানঘাট পাড়া গামী রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের ঘেরের সামনে দাড়ানো সিএনজির পেছনের সিটের ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।

ধৃতরা হলেন, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লিংকরোড়ের মুহুরীপাড়ার বজল কবিরের ছেলে সিএনজি চালক আবদুর রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) ও দক্ষিন মুহুরীপাড়র মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান (৫৪)।

সোমবার মধ্যরাতে কক্সবাজারের পুলিশ সুপার মুহাস্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে প্রথমে আলামতসহ সিএনজি চালক রহিমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে মো. ওসমানকে লিংক রোড থেকে আটক করা হয়। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় অস্ত্র আইনে মামলা লিপিবদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com